শুক্রবার
০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গঠনমূলক সমালোচনা করলে গণতন্ত্র সুসংগঠিত হয়: রিজভী 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০২:৪২ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী
expand
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী

বিরোধী দল গঠনমূলক সমালোচনা করলে গণতন্ত্র সুসংগঠিত হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শুক্রবার (৮ মে) ‎দুপুরে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি ও সেক্রেটারিকে নিয়ে মতবিনিময় সভার পূর্বপ্রস্তুতি দেখতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এসে এমন মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, বিরোধীদল সমালোচনা করবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে সামালোচনা গঠনমূলক হওয়া উচিত। ‎গঠনমূলক সমালোচনা হলে রাষ্ট্র উপকৃত হবে। তবে উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য করা হলে তা হবে ষড়যন্ত্র।

এসময় তিনি বলেন, আগামীকালের কর্মসূচিতে প্রধান অতিথি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত তিনমাসে কি কি কর্মসূচি সরকার বাস্তবায়ন করেছে, সেগুলো প্রোগ্রামের ডেলিগেটদের মাঝে তুলে ধরা হবে বলেও জানান রুহুল কবির রিজভী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন