বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূত নতুন পোর্টফলিওতে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।

বৈঠকে দু'দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জার্মানি বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। তিনি বলেন, দেশটি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, টেক্সটাইল বা তৈরি পোশাক শিল্প, এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা করে যাচ্ছে। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদানের বিষয়ে জার্মানির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দিয়ে বলেন, অদূর ভবিষ্যতে দু'দেশের পারস্পরিক সম্পর্ক আরো উচ্চ মাত্রায় উন্নীত হবে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, বহিরাগমন-৩ শাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন