বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া সিটিসহ পাঁচ নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৮:৪২ পিএম
expand
বগুড়া সিটিসহ পাঁচ নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশনসহ পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি’র সভাপতিত্বে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

নতুন উপজেলাগুলো হলো– বগুড়ায় ‘মোকামতলা’, কক্সবাজারে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষীপুরে ‘চন্দ্রগঞ্জ’।

বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন