

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হলে দেশের জনগণ রক্ত দিয়ে তাদের সরিয়ে দেয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ৭১ এর পর গণতন্ত্র থেকে বেরিয়ে নেতারা বার বার ভুল করেছে, তবে জনগণ রক্ত দিয়ে তাদের সরিয়ে দিতে ভুল করেনি। গণতন্ত্র থেকে বেরিয়ে যাওয়ায় হাসিনা সরকারকেও জুলাই যোদ্ধারা রক্ত দিয়ে সরিয়ে দিয়েছে।
শনিবার (২ মে) বিকেলে কাকরাইলস্থ আইডিইবি মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল মঈন খান বলেন, ‘জুলাই যোদ্ধাদের অর্জনের ওপর ভিত্তি করেই ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। দেশে আবারও গণতন্ত্র ফিরে এসেছে। সবাইকে এ গণতন্ত্র ধরে রাখতে হবে।’
মঈন খান তাঁর বক্তব্যে বলেন, এবি পার্টির অগ্রযাত্রা বাংলাদেশের অগ্রযাত্রা হয়ে থাকবে। এবি পার্টি আজকে তাদের ২য় পর্যায়ে প্রবেশ করেছে এবং বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এবি পার্টি গঠিত হয়েছে প্রতিবাদ থেকে। প্রতিবাদের মাধ্যমে এই দল বাংলাদেশে সামনেও ভূমিকা রাখবে। জুলাই গণঅভ্যুত্থানকে আমরা মনে প্রাণে ধারণ করি।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের যে অঙ্গিকার বাস্তবায়ন শুরু হয়েছে তা আমরা অক্ষুণ্ণ রাখবো। জুলাইয়ের শহীদদের আমরা ভুলতে পারি না, আমরা তাদের ভুলতে দেবো না। তিনি বলেন, দেশের মানুষ এখন আর আবেগনির্ভর ও ফাঁকা প্রতিশ্রুতির রাজনীতি চায় না, তারা চায় বাস্তবভিত্তিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাজনীতি। এবি পার্টি সেই বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুইয়া,বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও সাবেক চীফ প্রসিকিউটর অ্যাডভেকেট তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
মন্তব্য করুন