মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের বৈঠক

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবসের নেতৃত্বে ৭ সদস্যর একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক হয়। বিকেল ৪টা ২৫ মিনিট থেকে শুরু হয়ে বৈঠকটি শেষ হয় ৬টার দিকে।

জানা গেছে, বৈঠকে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব অংশীজনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দলের সদস্যরা। এ ছাড়াও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে ইইউ প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন- ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দলের উপ-প্রধান বাইবা জারিনা, পর্যবেক্ষক টিমের উপ-প্রধান ইন্তা লাসে, আইন বিশ্লেষক ইরিনি মারিয়া গৌনারি, নির্বাচন বিশ্লেষক ভাসিল ভাশচানকা, রায়ান ইসলাম ও মানবাধিকার বিশ্লেষক অ্যান মার্লবোরো।

অপরদিকে, বিএনপির পক্ষে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন