

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবারের মতো উপস্থিত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর তিনি সেখানে পৌঁছান। এ সময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান এই প্রথম নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এলেন। এর আগে লন্ডন থেকে দেশে ফেরার পর একবার তিনি পল্টন কার্যালয়ে গিয়েছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, কার্যালয়ে পৌঁছানোর পর তিনি সরকারের কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য এবং বিএনপির সিনিয়র ও তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিকেল থেকেই নয়াপল্টন এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। তারা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
মন্তব্য করুন
