সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আহত জনি’র চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১০:২৩ পিএম
ঢাকার গোলাপবাগ সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মোহাম্মদ জনি’র সাথে সাক্ষাৎ করেন। 
expand
ঢাকার গোলাপবাগ সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মোহাম্মদ জনি’র সাথে সাক্ষাৎ করেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টাঙ্গাইলে দলীয় একটি সমাবেশে লজিস্টিক সাপোর্ট দেয়াকালে দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত মোহাম্মদ জনি’র চিকিৎসার দায়িত্ব নিয়েছেন– বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

মোহাম্মদ জনি’র চিকিৎসার জন্যে ইতোমধ্যে প্রচুর অর্থ ব্যয় করেছে তার পরিবার। কিন্তু ‘‘বর্তমানে জনি’র পরিবারের পক্ষে আর চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছেনা’’– এমন খবর শোনার পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার বিকেলে (১৫ মার্চ ) রাজধানী ঢাকার গোলাপবাগ সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মোহাম্মদ জনি’র সাথে সাক্ষাৎ করেন।

এসময় প্রতিনিধি দলটি জনি’র শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন এবং তাকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, রুবেল আমিন, ড্যাবের মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ডা. আসলামুল ইসলাম রুদ্র, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ সেতু, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি-২০২৬ টাঙ্গাইলে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান-এর নির্বাচনী সমাবেশে মোহাম্মদ জনি ডেকোরেশন ও মাইক সার্ভিসের দায়িত্বে ছিলেন। সেখানেই মারাত্মক আহত হয়েছিলেন জনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন