শনিবার
০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
expand
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

প্রাণীদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)-এর উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে অবস্থিত ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের পর তারেক রহমান ক্লিনিকের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ক্লিনিকের মাধ্যমে অসুস্থ ও আহত প্রাণীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।

পথপ্রাণীসহ বিভিন্ন প্রাণীর চিকিৎসা, প্রাথমিক সেবা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রাণী কল্যাণে সংগঠনটির বিভিন্ন কার্যক্রমে তিনি পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন