মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোহনগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা, ধানের শীষে ভোট চাইলেন আব্দুল্লাহ আল ফারুক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩ পিএম
মোহনগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভায় আব্দুল্লাহ আল ফারুক
expand
মোহনগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভায় আব্দুল্লাহ আল ফারুক

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মোহনগঞ্জ আলী উসমান শিশু পার্কে আয়োজিত এ জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ-আল-ফারুক।

বক্তব্যে তিনি নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবরের পক্ষে গণসংযোগ করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জের সাবেক পৌর মেয়র অধ্যাপক মাহাবুবুন নবী শেখ। এছাড়া উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েল ও সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দীন তালুকদারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X