বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১১:০৩ পিএম
গুলশানে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম।
expand
গুলশানে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম।

নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত করা হয়েছে।’

এর আগে ফখরুল বলেন, ‘বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো।’

হত্যাকাণ্ড অব্যাহত থাকলে নির্বাচনের পরিবেশ ব্যাহত হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup