সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ে হামলায় জড়িত ছাত্রলীগের ১৪ নেত্রী, জেনে নিন পরিচয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

গত বছরের জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আন্দোলন চলাকালে সংঘটিত হামলার ঘটনায় জড়িত ৪০৩ জনকে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই শনাক্তকৃতদের মধ্যে ১৪ জন ছাত্রলীগ নেত্রীও রয়েছেন, যাদের অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং জুলাই আন্দোলনে ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার তদন্ত কমিটির সদস্য সচিব সাইফুদ্দীন আহমদ সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, শনাক্ত হওয়া ৪০৩ জনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন শনাক্ত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে। এছাড়াও, অন্য প্রতিষ্ঠানের যেসকল শিক্ষার্থী এই ঘটনায় জড়িত বলে শনাক্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সুপারিশ করা হবে।

এক নজরে দেখে নিন শনাক্ত ১৪ নেত্রীর নাম....

  • ১. তিলোত্তমা শিকদার (সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি)
  • অন্তরা দাস (ঢাবির রোকেয়া হলের সভাপতি)
  • আতিকা বিনতে হোসাইন (ঢাবির রোকেয়া হলের সাধারণ সম্পাদক)
  • খাদিজা আক্তার ইউরমি (শামসুন নাহার হলের সভাপতি)
  • নুসরাত রুবাইয়াত নীলা (শামসুন নাহার হলের সাধারণ সম্পাদক)
  • কোহিনূর আক্তার রাখি (শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি)
  • সানজিনা ইয়াসমিন (শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সাধারণ সম্পাদক)
  • রাজিয়া সুলতানা কথা (বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলের সভাপতি)
  • জান্নাতুল হাওয়া আখি (বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলের সাধারণ সম্পাদক)
  • পূজা কর্মকার (সুফিয়া কামাল হলের সভাপতি)
  • রিমা আক্তার ডলি ((সুফিয়া কামাল হলের সাধারণ সম্পাদক)
  • তামান্না জেসমিন রিভা (ইডেন কলেজ শাখার সভাপতি)
  • নোশিন শর্মিলী (কেন্দ্রীয় ছাত্রলীগের ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক)
  • তানিয়া আক্তার তাপসী ( কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক)
google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Austria
Scheduled
22 Jun, 11:00 PM
VS
World Cup