সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের রাজনৈতিক সক্ষমতা নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১০:৫১ পিএম আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১০:৫২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীকে নিয়ে কড়া মন্তব্য করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। দলটির রাজনৈতিক সক্ষমতা প্রশ্ন তোলে তিনি বলেছেন, ‘যারা বিরোধী দলই সামলাতে পারে না, তারা ক্ষমতায় গিয়ে দেশ চালাতে পারবে না।’

রোববার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে রাশেদ খান লিখেছেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী জামানায় জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে গেছে? আর আজকে সংসদ অধিবেশন চলা অবস্থায় মব সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে সংসদ ভবন ঘেরাও করেছে জামায়াত!’

তিনি আরও বলেন, ‘হুমকি দিয়ে আসছে পরবর্তীতে নাকি ভিতরে ঢুকে ২৪-এর মতো অবস্থা করবে! ২৪-এর গণঅভ্যুত্থানের সময় জামায়াতের কোন নেতা সংসদের ভিতরে ঢুকেছিল?’

জামায়াতের বর্তমান কর্মসূচি নিয়েও প্রশ্ন তোলে বিএনপির এই নেতা লিখেছেন, ‘আজকে যারা সংসদ ভবন ঘেরাওয়ে গেল, তাদের একজনও কি বিগত ১৬ বছরে সংসদের আশপাশে গিয়েছিল?’

রাশেদ খান বলেন, ‘আওয়ামী মুক্ত দুনিয়ায় তারা জানে পুলিশ কিছু বলবে না, আর এজন্য প্রতিনিয়ত পুলিশি পাহারায় সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে!’

তিনি আরও লেখেন, ‘কিন্তু তারা ভুলে গেছে, পুলিশ প্রটেকশনে ২৪-এর গণঅভ্যুত্থান হয়নি! পুলিশ প্রটেকশন নিয়ে লংমার্চ কিংবা সচিবালয়-জাতীয় সংসদ ঘেরাও করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না।’

জামায়াতের রাজনৈতিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খান বলেন, ‘যারা বিরোধী দলই চালাতে পারে না, তারা হয়তো রাষ্ট্রকে অশান্ত করতে পারবে, কিন্তু কখনোই ক্ষমতায় গিয়ে দেশ চালাতে পারবে না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন