শনিবার
০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৯:১৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকারকে অনতিবিলম্বে তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় সাধারণ মানুষ জীবনের তাগিদে রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

দেশে আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাস দিন দিন বেড়েই চলছে। সরকারের ঊর্ধ্বতন মহল এসব বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না।

বক্তারা আরো বলেন, সীমান্তে ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে পুশইনের অপচেষ্টা কোনভাবেই মেনে নেওয়া হবে না।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার।

ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগরী উত্তর সহ-সাধারণ সম্পাদক এনামুল হক হাসান, প্রশিক্ষণ সম্পাদক ড. মাওলানা মাহমুদুল হাসান কিবরিয়া, শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, যুব মজলিস কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ সালমান প্রমুখ।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল উত্তর রাজউক কলেজের সামনে থেকে শুরু হয় আজমপুর মেইন রোডসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন