সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১১ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি (জাপা)। রোববার (২২ ফেব্রুয়ারি) দলটির দপ্তর সম্পাদক মাহমুদুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি।

দেশের সকল সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দকে উক্ত নির্বাচনে অংশ গ্রহণ করতে এখন থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X