

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিশাল নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। কাকলি স্টেশনের কাছে আরব আমিরাত মৈত্রী মার্কেটের সামনে থেকে শুরু হওয়া মিছিলে নেতৃত্ব দেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম সমন্বয়ক ফরহাদ হালিম ডোনার ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজিমুদ্দিন আলম।
সোমবার (২ জানুয়ারি) প্রায় আধা কিলোমিটার দীর্ঘ মিছিলে গুলশান, বনানী ও বারিধারা এলাকার অভিজাত শ্রেণীর মানুষসহ দোকানদার, ব্যবসায়ী ও কর্মজীবী সাধারণ মানুষ অংশ নেন। মিছিলটি কাকলি থেকে শুরু হয়ে গুলশান ও মহাখালী হয়ে আমতলীতে গিয়ে শেষ হয়, যেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেখানে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম বলেন এই দীর্ঘ মিছিল থেকে প্রমাণিত হয় তারেক রহমান ১২ তারিখের নির্বাচনে জিতে যাবেন। আপনারা দেখেছেন দিন যত যাচ্ছে বিএনপি'র প্রতি মানুষের আগ্রহ ততই বৃদ্ধি পাচ্ছে। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা কথা দিলে কথা রাখে। তারেক রহমান আপনাদের যে কথা দিয়েছেন তিনি সেই কথা রক্ষা করবেন। দেশব্যাপী তিনি মানুষের নিরাপত্তা ও শান্তির পরিবেশ কায়েম করবেন।
তিনি বলেছেন যারা গুপ্ত রাজনীতি করে এবং মানুষের সাথে প্রতারণা করে তাদের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। তারা নানান কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। টাকা পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে। বোরকা পরে জাল ভোট দিবে। এমনকি বোরকার ভিতর আলাদা ব্যালট বহন করে একাধিক ভোট দেয়ার চেষ্টা চালাবে। প্রতিটি ভোটারের প্রতি আপনারা নজর রাখবেন। কোন ভোটার যেন একাধিক ভোট না দিতে পারে। বা ভোট দিতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
মিছিল শেষে উক্ত এলাকার যানবাহন ব্যবহারকারী এবং দোকানদের কাছে দুঃখ প্রকাশ করেন। বলেন আমরা রাজনৈতিক কারণে মিছিল করেছি। আপনার স্বাভাবিক যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করেছি। আপনারা যেন ক্ষমার দৃষ্টিতে দেখেন। তিনি নেতাকর্মীদের যার যার এলাকায় গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানোর অনুরোধ জানিয়ে মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।
মন্তব্য করুন
