সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন পে-স্কেলের খসড়া মন্ত্রিসভায় উঠছে আজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৭:৪৮ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেলের খসড়া আজ সোমবার মন্ত্রিসভা কমিটির বৈঠকে উঠছে। সচিবালয়ে বিকেলে পূর্ব নির্ধারিত এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যেখানে পে-স্কেল বাস্তবায়নে অর্থের যোগানসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈঠকে অনুমোদন পেলে দ্রুতই জারি করা হবে প্রজ্ঞাপন।

পরিকল্পনা অনুযায়ী, নতুন বেতন কাঠামোর মূল বেতন চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে পুরোটা একসঙ্গে না দিয়ে ধাপে ধাপে দেয়ার সিদ্ধান্ত আসতে পারে।

নতুন কাঠামোয় দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য শতভাগ বেতন বাড়ানোর প্রস্তাব রয়েছে। এর আগে সচিব কমিটি দুই অর্থবছরে পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছিল। তবে চূড়ান্ত খসড়ায় সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন