শনিবার
২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি সতর্কবার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের দাপ্তরিক কার্যক্রম, নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ আগস্ট) অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামাণিকের স্বাক্ষরিত এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে যে কতিপয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। বিভিন্ন বিভ্রান্তিকর ভিডিও পোস্ট, কমেন্ট বা স্ট্যাটাস শেয়ারের মাধ্যমে অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে, যা সম্পূর্ণ শৃঙ্খলা পরিপন্থী এবং গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য। এ ধরনের কার্যক্রম সাধারণ শিক্ষক-কর্মচারীদের মধ্যে অহেতুক অসন্তোষ ও বিভ্রান্তি সৃষ্টি করছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কার্যাবলি বা সিদ্ধান্ত সংক্রান্ত বিষয়ে কোনো প্রকার ভিত্তিহীন, উসকানিমূলক ও বিভ্রান্তিকর পোস্ট, ভিডিও বা মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে চাকরি বিধিমালা মোতাবেক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন