

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নানা সংকটের মধ্যেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২৩ আগস্ট) সদ্য নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দেশের গ্যাস সরবরাহে। সংকট মোকাবিলার পাশাপাশি জনগণের সামাজিক সুরক্ষা অব্যাহত রাখা এবং সংকটাপন্ন অঞ্চলে জনগণের পাশে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
সরকারের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের মাধ্যমেও জনগণের কাছে সরকার দায়বদ্ধ থাকবে বলেও জানান তিনি।
শ্রদ্ধা নিবেদনকালে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে বরিশাল জেলা ও মহানগর বিএনপি, জহির উদ্দিন স্বপনের নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার আহ্বায়ক, সদস্যসচিব, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।


