মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর ঘিরে প্রস্তুতি, অনুষ্ঠানস্থলে মনিরুজ্জামান মিঞা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৯:৩৮ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর এবং জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শনিবার (১১ আগস্ট) কিশোরগঞ্জে উপস্থিত হয়েছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।

আগামীকাল রবিবার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি মাছের পোনা অবমুক্ত ও পোনা বিতরণ করবেন। পরে স্থানীয় সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শনিবার বিভাগীয় কমিশনার সরেজমিনে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য আয়োজন পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন