শনিবার
২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমি কোনো অপরাধী নই’, পদত্যাগের পর সাহাবুদ্দিনের প্রতিক্রিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১০:৪২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর নিজের দায়িত্ব পালন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, ‘আমি কোনো অপরাধী নই। রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করে কাজ করেছি।’

শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগের পর এক গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

পদত্যাগের কারণ সম্পর্কে মো. সাহাবুদ্দিন বলেন, ‘অসুস্থতাই মূল কারণ। সেটাই সত্য। মিডিয়ায় নানা রকম কথা হচ্ছে, এগুলো অপতথ্য; সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। নিজের মনে যা ইচ্ছা লিখে দেওয়া হচ্ছে। কোনো ফোনও আসেনি। এগুলো বাজে কথা।’

বঙ্গভবন ছাড়ার বিষয়ে তিনি বলেন, ‘আইন অনুযায়ী এক মাস থাকার বিধান আছে। তবে যত দ্রুত সম্ভব আমি গুলশানের বাসায় চলে যাব।’

রাষ্ট্রপতি হিসেবে নিজের দায়িত্ব পালনের বিষয়ে সাহাবুদ্দিন বলেন, ‘আমি কোনো অপরাধী নই। রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করে কাজ করেছি। ২০২৪ সালের ৫ আগস্টের পর সংকট ব্যবস্থাপনা করেছি। আমি গর্ববোধ করি যে, আমি সংবিধানকে ধরে রেখেছি।’

তিনি আরও বলেন, ‘সাংবিধানিকভাবে অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষমতা শুধু রাষ্ট্রপতিরই। সেই ক্ষমতা অনুযায়ী আমি অন্তর্বর্তী সরকার গঠন করেছি। সেই সরকার দায়িত্ব পালন করেছে, নির্বাচন হয়েছে এবং এখন নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। বলতে গেলে এসব আমারই কৃতিত্ব।’

রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, নিজের দায়িত্ব পালনে তিনি সংবিধানের বিধান অনুসরণ করেছেন এবং দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে ভূমিকা রেখেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন