

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি জানান, তিনি অটোনমিক নিউরোপ্যাথি নামে একটি জটিল স্নায়ুরোগে আক্রান্ত। এ রোগের কারণে তিনি মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলেন।
শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছেন। এর আগে তার বাইপাস সার্জারিও হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তার অটোনমিক নিউরোপ্যাথি ধরা পড়ে। এসব কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।
চিকিৎসকদের মতে, অটোনমিক নিউরোপ্যাথি এমন একটি রোগ, যা শরীরের স্বয়ংক্রিয়ভাবে চলা বিভিন্ন কাজের নিয়ন্ত্রণে সমস্যা তৈরি করে। যেমন—হৃদস্পন্দন, রক্তচাপ, খাবার হজম, ঘাম হওয়া, মূত্রত্যাগ ও মলত্যাগের মতো কাজ।
এই রোগে আক্রান্ত হলে হঠাৎ দাঁড়ালে মাথা ঘুরতে পারে বা অজ্ঞান হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়া হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যাওয়া, হজমে সমস্যা, অতিরিক্ত বা কম ঘাম হওয়া এবং মূত্রত্যাগে জটিলতাও দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ রোগ বেশি দেখা যায়। সময়মতো চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে এর উপসর্গ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।