বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরিজীবীদের জন্য সুখবর, আগস্টে মিলতে পারে টানা ৪ দিনের ছুটি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৫:১৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আগামী আগস্টে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হতে পারে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সম্ভাবনা তৈরি হয়েছে। একই সময়ে অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানেও ছুটি থাকার কথা রয়েছে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকার কথা। তবে ওই দিন এক দিনের ছুটি নিলে অথবা সরকারিভাবে ছুটি সমন্বয় করা হলে ২৬ থেকে ২৯ আগস্ট পর্যন্ত টানা চার দিনের অবকাশ উপভোগের সুযোগ পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। কারণ ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে জনস্বার্থসংশ্লিষ্ট জরুরি সেবাগুলো যথারীতি চালু থাকবে।

ছুটির সময় বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা এবং ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক নিয়মে দায়িত্ব পালন করতে হবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ছুটিকালীন কার্যক্রম সম্পর্কে পৃথক নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে উচ্চ ও নিম্ন আদালতের ছুটির বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় প্রতি বছরই অনেক চাকরিজীবী পরিবার নিয়ে ভ্রমণ বা ব্যক্তিগত কাজের পরিকল্পনা করেন। এবারও সম্ভাব্য টানা চার দিনের ছুটিকে ঘিরে চাকরিজীবীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

তবে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সরকারি ছুটির চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে। তাই চাঁদ দেখা সাপেক্ষেই এ ছুটির তারিখ চূড়ান্ত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Austria
Scheduled
03 Jul, 01:00 AM
VS
World Cup