বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম আনছে সরকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৬:১৪ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশের খাদ্য মজুত শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে মোট ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় হবে ১ হাজার ৫২ কোটি ৪০ লাখ ৯৪ হাজার টাকা।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গম আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন গমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২২ মার্কিন ডলার। এতে সরকারের ব্যয় হবে ৮৬৯ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা।

এছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরভিত্তিক এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন গমের মূল্য ধরা হয়েছে ২৯৭ দশমিক ৯২ মার্কিন ডলার। এ চালান আমদানিতে ব্যয় হবে ১৮২ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার টাকা।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি গুদামে পর্যাপ্ত মজুত বজায় রাখতে আন্তর্জাতিক বাজার থেকে এসব গম আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানিতে সরকারের মোট ব্যয় হবে ১ হাজার ৫২ কোটি ৪০ লাখ ৯৪ হাজার টাকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Austria
Scheduled
03 Jul, 01:00 AM
VS
World Cup