বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালনের মাজার নিয়ে সংসদে যা বললেন আমির হামজা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৫:৫১ পিএম আপডেট : ১০ জুন ২০২৬, ০৫:৫২ পিএম
আমির হামজা।। ফাইল ছবি
expand
আমির হামজা।। ফাইল ছবি

কুষ্টিয়ার বিখ্যাত লালন শাহ মাজারে অনৈতিক কর্মকাণ্ড, মাদকের বিস্তৃতি ও সংস্কৃতির নামে অপসংস্কৃতি চর্চার অভিযোগ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা।

মাজারটিকে মাদকদ্রব্যমুক্ত এলাকা করতে প্রশাসনের কোনো উদ্যোগ আছে কি না, এমনটিই সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে জানতে চান তিনি।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেন আমির হামজা। সংসদ অধিবেশনের সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সদস্য আমির হামজা অভিযোগ করেন, লালন শাহের জন্ম ও মৃত্যু বার্ষিকীতে প্রশাসনের পাহারায় ওই মাজারে অনৈতিক ও সংস্কৃতির নামে অপসংস্কৃতির চর্চা হয়। মাজারটিকে মাদকমুক্ত এলাকা করার কোনো উদ্যোগ সরকারের আছে কি না।

তিনি বলেন, ‘কারণ এখানে তো প্রশাসনের পাহারায় তার জন্ম ও মৃত্যু অনুষ্ঠানের ৬ দিন যে অনৈতিক ও সংস্কৃতির নামে যে কাজগুলো হয়, এগুলো বন্ধে মন্ত্রীর কোনো উদ্যোগ আছে কি না?’

আমির হামজার প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘শুধু লালন শাহর এলাকায় নয়, আমরা সারা দেশই মাদকমুক্ত করতে চাই।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন