শনিবার
০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৫:৫০ পিএম আপডেট : ০৬ জুন ২০২৬, ০৬:২৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, জ্বালানি, বাণিজ্য এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল রোববার সকাল ১০টার দিকে তারা ফ্লাইটে ঢাকা থেকে রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে রওনা হবেন।

কূটনৈতিক সূত্র জানায়, সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে পারেন। এছাড়া রুশ সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন প্রতিনিধির সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি ড. খলিলুর রহমানের প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর। এ সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় ছাড়াও জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন এবং আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

এ সম্পর্কে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ মাত্র তিন মাসের সংক্ষিপ্ত প্রচারণার মাধ্যমেই বড় ব্যবধানে জয়ী হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব পদ অর্জন করেছে, যা এক অবিশ্বাস্য বিজয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার সব দেশের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, যা আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’ রাশিয়ার সঙ্গে বাংলাদেশের পুরনো ও গভীর সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন যে, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্তরে আলোচনা ও সহযোগিতার মাধ্যমে এ সম্পর্ক আরো এগিয়ে যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন