শনিবার
০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ সরকারের চুরি ও পাচারের বোঝা বর্তমান সরকারকে বইতে হয়েছে: তথ্যমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১২:১৩ পিএম আপডেট : ০৬ জুন ২০২৬, ১২:৩০ পিএম
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলনকক্ষে বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফ করেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন - পিআইডি
expand
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলনকক্ষে বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফ করেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন - পিআইডি

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বর্তমান সরকারকে বইতে হয়েছে।

শনিবার (৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, অতীতে আমদানি নির্ভরতা কামিয়ে উৎপাদন নীতিতে চললে বিদ্যুৎ ও জ্বালানির এ সংকোচন পরিস্থিতি সৃষ্টি হতো না।

এ সময় তিনি আরও জানান, বিদ্যুতের দাম বাড়ালেও ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে।

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘পেট্রোল-অকটেনের দাম বাড়ালেও ডিজেলের দাম বাড়ানো হয়নি। গণপরিবহন ও পণ্যপরিবহনে ডিজেল ব্যবহার করা হয়। যেন বড় অংশের জন্য চাপ না হয় সেজন্য সরকার এ নীতি অবলম্বন করেছে।

কিছু অলিগার্ককে সুবিধা দিতে বিদ্যুৎকে আমদানি নির্ভর করে রাখা হয়েছিলো বলেও জানান তথ্য উপদেষ্টা।

এ সময় তথ্য উপদেষ্টা আরও জানান, শূণ্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ যারা ব্যবহার করেন, সেসব গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ানো হবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন