

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৭টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে সভাটি শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি, উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক বিষয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।
মন্ত্রিপরিষদের সদস্যরা সভায় অংশ নিয়েছেন। সভা শেষে গৃহীত সিদ্ধান্ত ও আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
