

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 'ইঞ্জিনিয়ারিং'-এর কোনো অভিযোগ পায়নি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।
এসময় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশ প্রস্তাব করে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন। এরমধ্যে ছয়টি সুপারিশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও জানানো হয়।
এছাড়া নির্বাচনে প্রার্থীতার অংশগ্রহণের ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন আগামীতে ঘটবে বলে প্রত্যাশার ইইউ।
১২ ফেব্রুয়ারির ভোটের আগে থেকেই বাংলাদেশে অবস্থান করছে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল। ভোটের সময়ও রাজধানীসহ দেশজুড়ে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি নিজেদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেছিলো এই মিশন।
মন্তব্য করুন