বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
যুগ্ম সচিব উম্মে রেহানা

ঢাকায় লোডশেডিং হবে কিনা, সে বিষয়ে সমন্বয়ের কথা ভাবছে সরকার

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০২:০৬ পিএম আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০২:১১ পিএম
কথা বলছেন যুগ্ম সচিব উম্মে রেহানা।
expand
কথা বলছেন যুগ্ম সচিব উম্মে রেহানা।

গ্রামের সঙ্গে ঢাকার লোডশেডিং হবে কিনা, সে বিষয়ে সরকার সমন্বয়ের কথা ভাবছেন বলে জানিয়েছেন যুগ্ম সচিব উম্মে রেহানা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ কথা বলেন।

উম্মে রেহানা বলেন, গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে মোট উৎপাদন ক্ষমতার অর্ধেকের কম বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তাছাড়া গতকাল বিদ্যুতের চাহিদা ছিল ১৫ হাজার ৭৬৭ মেগাওয়াট, উৎপাদন হয়েছে ১৩ হাজার ৬৮১ মেগাওয়াট। সুতরাং গতকাল প্রায় ২ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়েছে। আজও প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি আছে।

তিনি আরও বলেন, আজ বিদ্যুতের চাহিদা ১৭ হাজার মেগাওয়াট। উৎপাদন ১৪ হাজার মেগাওয়াট, ঘাটতি ৩ হাজার মেগাওয়াট। এছাড়া কয়লাচালিত আমদানিনির্ভর একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। আদানির বিদ্যুৎকেন্দ্র ২৮ তারিখে ঠিক হবে।

সব মিলিয়ে মে মাসের প্রথম সপ্তাহে ১,৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়বে, এতে করে সংকট কমবে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন