বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০১:০০ পিএম আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০১:১৫ পিএম
তথ্যমন্ত্রী  জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ
expand
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ

নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজের ক্ষেত্রে একটি কার্যকর রোডম্যাপ প্রণয়নে ইউনেস্কোর সহযোগিতা কামনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (২২ এপ্রিল) তথ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ। এ সময় তথ্যমন্ত্রী এই সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, গণমাধ্যমের বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।

সাক্ষাৎকালে ইউনেস্কোর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম, বিশেষ করে গণমাধ্যমের উন্নয়ন, গণমাধ্যম সংশ্লিষ্ট নীতিমালা এবং ভুলতথ্য ও অপতথ্য প্রতিরোধে ইউনেস্কোর উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

বর্তমান সময়ে অপপ্রচারের বিস্তার রোধে ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদারে ইউনেস্কো কাজ করছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালিত হচ্ছে।

তথ্যমন্ত্রী অপতথ্যের বিস্তার রোধ ও ফ্যাক্ট চেকিং এ প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে ইউনেস্কোর সহযোগিতা কামনা করেন| ইউনেস্কোর প্রতিনিধি এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন