শনিবার
১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হজ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৯ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনে গিয়ে ক্যাম্প ঘুরে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন
expand
প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনে গিয়ে ক্যাম্প ঘুরে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টা ৫০ মিনিটে তিনি হজ ক্যাম্পে পৌঁছান। সেখানে তিনি হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও আরামদায়ক করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এরপর তিনি ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি জানান, বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, উন্নত ও যাত্রীবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

হজ ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন শেষে রাত ১১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন। সেখানে তিনি এ বছরের প্রথম হজ ফ্লাইট (বিজি-৩০০১)-এর যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন।

প্রধানমন্ত্রীর এই সফরের সময় তাঁর সঙ্গে ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন