বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর ভিডিও নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পিএম
শিক্ষামন্ত্রী ড. এ এইচ এম এহসানুল হক মিলন
expand
শিক্ষামন্ত্রী ড. এ এইচ এম এহসানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. এ এইচ এম এহসানুল হক মিলনের একটি পুরোনো ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শিক্ষামন্ত্রী ড. মিলনের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে “বিশেষ দ্রষ্টব্য” শিরোনামে উল্লেখ করা হয়, তার এলাকায় নির্বাচনী প্রচারণার ভিডিওকে কেন্দ্র করে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রপাগান্ডা।

প্রকৃতপক্ষে, ভিডিওটি ছিল শিক্ষার্থীদের সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতি নিয়ে তার একটি আলাপচারিতার অংশ। সেটিকে বর্তমান প্রেক্ষাপটে নতুনভাবে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে জানানো হয়।

গত বুধবার (১৫ এপ্রিল) সিলেটে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং সত্যতা যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকতে হবে এবং গুজব প্রতিরোধে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন