বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পিএম আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান
expand
প্রধানমন্ত্রী তারেক রহমান

এশিয়া প্যাসিফিক দেশগুলোর অংশগ্রহণে আয়োজিত এজেক প্লাস সামিটে জ্বালানি সংকট মোকাবিলায় প্রাথমিকভাবে বাংলাদেশের জন্য দুই বিলিয়ন ডলারের প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জ্বালানি সংকট মোকাবিলায় সামিটে প্রাথমিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগ দিয়ে এ প্রস্তাব দিয়েছেন বলে জানান তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তিনি এসব কথা জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানরা বক্তব্য রাখেন।

অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিমুর-লেস্তে, কোরিয়া প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া, ব্রুনেই, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়া।

এছাড়া ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে প্রতিনিধিরা এই অধিবেশনে অংশ নেন।

সামিটে প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ সামিটে বাংলাদেশ তার প্রয়োজনের কথা জানিয়েছে। দেশগুলো ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবিলায় একসাথে কাজ করবে।

এর আগে বুধবার দুপুরে এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেক) প্লাস অনলাইন সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি এই সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন