

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) কর্তৃক বায়স্কোপে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংবলিত বিভিন্ন ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ডাকসু ভবনের সামনে সকাল থেকে বায়োস্কোপে জুলাই আন্দোলনের বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়।
প্রথমবার বায়োস্কোপ দেখতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুবা জারিন বলেন, ‘বায়োস্কোপে সাধারণত বিভিন্ন কার্টুন দেখানো হয় তবে বায়োস্কোপে জুলাই বিপ্লবের ছবি, ইতিহাস দেখানোয় যেমন ঐতিহ্য রক্ষা পাচ্ছে তেমনি আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারছি। এই অভিজ্ঞতাটি সম্পূর্ণ ভিন্নধর্মী এবং আনন্দদায়ক।’
এ বিষয়ে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোছাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন,‘আমাদের গ্রাম বাংলার আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি হচ্ছে বায়োস্কোপ। কিন্তু কালের বিবর্তনে এই যে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য, প্রাচীন সংস্কৃতি সেটি হারিয়ে যেতে বসেছে।
ডাকসুর জায়গা থেকে আমরা কোনভাবেই আমাদের যে প্রাচীন সংস্কৃতি সেটাকে আমরা হারিয়ে যেতে দিতে পারি না। সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’
তিনি আরও বলেন, ‘বায়োস্কোপে শুধুমাত্র যে আমরা আমাদের প্রাচীন সংস্কৃতি ধারণ করছি বিষয়টা শুধু এমন নয়। আমরা কিন্তু বর্তমান সময়কে এখানে কানেক্ট করেছি।
জুলাই বিপ্লবকে এখানে তুলে এনেছি যার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম একই সাথে যেমন আমাদের প্রাচীন গ্রাম বাংলার সংস্কৃতিও জানতে পারছে, ঠিক একই সাথে আমাদের জুলাই রেভোলিউশনের যে আমাদের তরুণদের আত্মত্যাগ, তরুণদের লড়াই-সংগ্রাম সে সম্পর্কে তারা ধারণা পাচ্ছে।’
এ বিষয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা বলেন, ‘বাংলার ঐতিহ্যবাহ ধরে রাখার জন্য বায়োস্কোপ দেখাব।
আমরা বায়োস্কোপের মাধ্যমে জুলাইর বীরগাথা ইতিহাস, বীরের কথা, শহিদদের কথা আছে, সেগুলো শিশু-কিশোর যারা দেখতে চায় তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এখানে জুলাইর ছবিগুলো কাস্টমাইজড করে বানানো হয়েছে।’
মন্তব্য করুন
