

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসেছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও বিরোধীদল জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।
বুধবার (০৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের একাদশতম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংসদ সদস্য মুজিবুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে সংসদের প্রাণবন্ত কার্যক্রম চলছে, সংসদ অনেকবার নরম-গরম হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের ধারা এবং কার্যপ্রণালি সুন্দরভাবে বলেছেন।
তবে গত দুদিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর পাশের আসনে দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আসন যেখানে ছিল, সেখান থেকে তিনি সর্বোচ্চ আসনের পাশে চলে গেছেন।’
প্রধানমন্ত্রী তাকে সেই সুযোগ দিয়েছেন বা তাকে কোনো বিশেষ ছাড় দিয়েছেন কিনা সেই প্রশ্ন রাখেন জামায়াতের সংসদ সদস্য মুজিবুর রহমান। যদি ছাড় দিয়ে না থাকেন, তবে এই সংসদে রুলস অব প্রসিডিওর যা আছে এগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন মুজিবুর রহমান।
তার প্রশ্নের উত্তরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম জানান, সংসদে আসন পরিবর্তন হতেই পারে, এটা কোনো পয়েন্ট অব অর্ডারের বিষয় না।
মন্তব্য করুন
