বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেফতার শিরীন শারমিন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১২:২৪ পিএম
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
expand
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে লালবাগ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১ টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ন কমিশনার মো নাসির উদ্দিন।

তিনি বলেন, রাজধানীতে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছয়টি মামলা রয়েছে। লালবাগ থানার বৈষম্য বিরোধী একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে শিরীন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমন্ডিতে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন চৌধুরী।

শিরীন শারমিন চৌধুরী প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন আওয়ামী লীগ সরকারের সময় ২০১৩ সালের ৩০ এপ্রিল। এরপর থেকে টানা চারবার তিনি এই দায়িত্বে ছিলেন। তিনি রংপুর-৬ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। জুলাই গণঅভ্যুত্থানের পর ওই বছরের ২ সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে তিনি পদত্যাগ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন