বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ মে থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১২:১৮ পিএম
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
expand
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ৩ মে থেকে দেশের অবশিষ্ট সকল জেলা ও উপজেলায় একযোগে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হবে।

রোববার (৫ এপ্রিল) নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি জানান, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হবে। এরপর ৩ মে থেকে তা সারাদেশে বিস্তৃত করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অতীতের সরকারগুলোর অবহেলার কারণেই দেশে হামের প্রকোপ বেড়েছে। তবে বর্তমান সরকার টিকাদান কার্যক্রম জোরদার করেছে এবং কোনো ঘাটতি রাখা হবে না।

তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ-এর পরামর্শে ইতোমধ্যে ১৮ জেলার ৩০ উপজেলায় এ কার্যক্রম শুরু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup