শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জামালের মেয়ের বিয়েতে ও কৃতি শিক্ষার্থী জপেলকে প্রধানমন্ত্রীর উপহার

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৫:১৮ পিএম
শহীদ জামালের মেয়ের বিয়েতে ও কৃতী শিক্ষার্থী জপেলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার।
expand
শহীদ জামালের মেয়ের বিয়েতে ও কৃতী শিক্ষার্থী জপেলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার।

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমির বিয়ের যাবতীয় খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া জপেল চাকমার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে এসব উপহার ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এই বিশেষ উপহার পরিবারের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শহীদ জামালের সহধর্মিণী তাসলিমা আক্তারের সঙ্গে কথা বলেন এবং তার পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমার জন্য শুভেচ্ছা উপহার প্রদান এবং তার উচ্চশিক্ষার জন্য মাসিক বৃত্তির ঘোষণা দেওয়া হয়। এছাড়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশাকে চিকিৎসার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষ সহায়তা প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ -এর উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি নেতা মো. আবুল কাশেম, সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্য মাসুদ রানা লিটন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন