

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কালোবাজারিরা মজুত করে জ্বালানি তেলের সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (২৭ মার্চ) সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ বলেন।
মন্ত্রী বলেন, দেশের পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। পেট্রল পাম্পে আগে দিনে এক লরি তেল লাগতো; এখন হঠাৎ করে যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ শুরু করেছে। যার কারণে ওই পেট্রল পাম্প আগে সারাদিনে যা বেঁচতো এখন ২ঘন্টায় তা বিক্রি হয়ে যায়। তারপর পেট্রল পাম্পটি বন্ধ হয়ে যায়, আর বলা হয় পেট্রল পাম্প বন্ধ হয়ে গেছে।
এসময় তিনি আরও বলেন, তেলের সরবরাহ সবসময়ই আছে এবং সারাদেশের ডিসি-এসপিদের সাথে কথা বলেছি, তারা মনিটরিং করছেন। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাবার মধ্যে দুর্নীতি আছে। এবং সেটা কালোবাজারি (ব্লাক মার্কেটিং) হচ্ছে, যা ইতোমধ্যেই সিরাজগঞ্জসহ সারাদেশে ধরা পড়ছে।
মন্তব্য করুন