বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৪:২৭ এএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ।। ফাইল ছবি
expand
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ।। ফাইল ছবি

তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনকে প্রেষণে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাতকে প্রেষণে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরিও রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এদিকে, সচিব পদমর্যাদায় মো. সরওয়ার আলম রাষ্ট্রপতির সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন এই দুই নিয়োগের মাধ্যমে রাষ্ট্রপতির প্রেস উইং পুনর্গঠনের প্রক্রিয়া আরও বিস্তৃত হলো।

উল্লেখ্য, গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সব কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে নতুন করে প্রেস উইং গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ধাপে ধাপে বিভিন্ন নিয়োগ দেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন