শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে রাষ্ট্রপতির ভাষণ, বিরোধী দলের ওয়াক আউট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৩:৫৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
expand
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুরুতেই বিরোধী দলের তীব্র প্রতিবাদের মুখে পড়েন তিনি। এক পর্যায়ে বিরোধী দলের সদস্যরা অধিবেশন থেকে ওয়াক আউট করেন। প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি।

তবে তার ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই বলে দাবি করছেন বিরোধী দলের সদস্যরা। এর আগে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির আগমনের ঘোষণার সঙ্গে সঙ্গে বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। প্ল্যাকার্ড হাতে বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। পরে জাতীয় সংগীত শুরু হলে সবাই নীরবতা পালন করেন দাঁড়িয়ে।

এরপর রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধীদলীয় সদস্যরা স্লোগান দিতে থাকেন। তারা টেবিল চাপড়ে প্রতিবাদ জানান। এর মধ্যে রাষ্ট্রপতি ভাষণ চালিয়ে যান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন