শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদে প্রধানমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১১:০৩ এএম
প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি: সংগৃহীত
expand
প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হতে যাওয়া এই অধিবেশনে যোগ দিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত থাকবেন। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এমপিরা সংসদ ভবনে প্রবেশ করেছেন।

উল্লেখ্য এবারের গণতান্ত্রিক যাত্রায় জাতীয় সংসদে নেতৃত্ব দিচ্ছে অভিজ্ঞ বিএনপি। আর বিরোধী দলের ভূমিকায় প্রথমবারের মতো অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি। প্রথম দিনের কার্যসূচিতে স্পিকার ও ডেপুটি স্পীকার নির্বাচনসহ মোট সাতটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।

প্রথম অধিবেশনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ২৪ সালের জুলাই আন্দোলনের স্মরণে। এ কারণে রাজধানীর ফার্মগেইটে গুলিবিদ্ধ শহীদ গোলাম নাফিজের রিক্সাচালকসহ চার শহীদ পরিবারের সদস্যদের অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন