

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে অব্যবস্থাপনার মূল কারণ দায়িত্ব পালনে ঘাটতি ও তদারকির অভাব বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (৮ মার্চ) রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় তার সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতও উপস্থিত ছিলেন।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রায় দেড় ঘণ্টা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এসময় মন্ত্রীদের কাছে রোগীর স্বজনরা হাসপাতালের চিকিৎসা সেবা, খাবারের মান ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
পরে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাজে অদক্ষতা রয়েছে, যার ফলে ছোট সমস্যাগুলো বড় সমস্যায় পরিণত হচ্ছে।
খাবারের মান নিয়েও রোগীদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, নির্ধারিত খাবার দেওয়া হলেও কলার মান নিম্নমানের এবং সরবরাহ ব্যবস্থায় অনিয়ম থাকতে পারে।
এ ছাড়া হাসপাতালের বেডে ছাড়পোকার সমস্যার অভিযোগ পাওয়া গেছে বলেও জানান সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাসপাতালের বেডে ছাড়পোকার সমস্যার অভিযোগও পাওয়া গেছে, যা রোগীদের জন্য অমানবিক পরিস্থিতি তৈরি করছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এখানে যিনি সরকারের কাছে দায়বদ্ধ আছেন, তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না। তবে দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন। পাশাপাশি এই হাসপাতালকে অন্য সব হাসপাতালের চেয়ে আরও বেশি মানবিক হওয়ার তাগিদ দেন তিনি।
একই সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হওয়ার পরও জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে লিডারশিপ বা নেতৃত্ব সংকট রয়েছে। সেই সঙ্গে চরম অব্যবস্থাপনাও বিরাজ করছে।
মন্তব্য করুন