শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজি পেশায় পরিণত হলে সে অপরাধ মনে করে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৫:০০ পিএম আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৫:০৩ পিএম
নাসীরুদ্দীন পাটওয়ারী
expand
নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি যখন কারও কাছে পেশা বা ক্যারিয়ারে পরিণত হয়, তখন সে আর এগুলোকে অপরাধ মনে করে না। কেউ যদি তাকে সত্য ও হেদায়েতের পথে আহ্বান জানায়, তখন সে তা মিথ্যা অপবাদ ও অপপ্রচারের মাধ্যমে উড়িয়ে দিতে চায়।

আজ শনিবার (৭ মার্চ) সামজিক যোগযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এভাবে বারবার অন্যায় করতে করতে তাদের অন্তর যেন সিলমোহরবদ্ধ হয়ে যায়, আর সত্যের কথা তাদের কানে পৌঁছালেও তা আর প্রভাব ফেলে না। ফলে তারা মৃত্যুর আগ পর্যন্ত একই অপকর্মের পথেই চলতে থাকে।

তাদের হেদায়েতের জন্য দোয় জানিয়ে এনসিপির এই নেতা বলেন, তারপরও আমরা হতাশ নই। তাদের জন্যও হেদায়েতের দোয়া রইল। আল্লাহ যেন তাদের অন্তর খুলে দেন এবং সত্যের পথে ফিরিয়ে আনেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন