মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকার আমাদের চেয়েও যোগ্য কমিশন গঠন করবে: বিদায়ী দুদক চেয়ারম্যান

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৪:৩৩ পিএম আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৪:৩৬ পিএম
সদ্য পদত্যাগ করা দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।
expand
সদ্য পদত্যাগ করা দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।

নতুন সরকার এসেছে তাদের প্রত্যাশা রয়েছে, সরকার সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে এমন মন্তব্য করে সদ্য পদত্যাগ করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, নির্বাচিত সরকার আমাদের চেয়েও যোগ্য কমিশন গঠন করবে।

পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের শুরুর দিকে যোগদান করেছিলাম, সাধ্য মতো দায়িত্ব পালনের চেষ্টা করেছি।

মঙ্গলবার (৩ মার্চ) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে ফিরে দুদক কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, তিনি আরও বলেন, আমরা আপনাদের পরিপূর্ণ সহযোগিতা পেয়েছি এবং আমরা এইজন্য বিশেষভাবে কৃতজ্ঞ এজ ইউ আর হুইসেল ব্লোয়ার ফর আস। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বাকি অংশটুকু আমরা পুরো করেছি এবং নতুন নির্বাচিত সরকার আসার পর আমরা পদত্যাগ করেছি। আমাদের পদত্যাগের বিশেষ কোন কারণ নেই। আমরা অনুভব করেছি যে, এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সে সরকারেরও প্রত্যাশা রয়েছে। সরকার তার সেই প্রত্যাশা মিটআপ করার জন্য নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতরযোগ্য কমিশন এখানে স্থাপন করবেন। তাতে দুর্নীতি দমন কমিশন যেমন ভালো হবে, আমি বিশ্বাস করি রাষ্ট্রেরও উপকার হবে এবং সেটা আপনারা নিজেরা নিশ্চয়ই দেখবেন।

এর আগে এদিন দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগপত্র জমা দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন