মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

তারিক চয়ন সম্পাদিত 'অবিসংবাদিত তারেক রহমান'র পাঠ উন্মোচন করলেন তথ্যমন্ত্রী 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম
'অবিসংবাদিত তারেক রহমান'র পাঠ উন্মোচন করলেন তথ্যমন্ত্রী 
expand
'অবিসংবাদিত তারেক রহমান'র পাঠ উন্মোচন করলেন তথ্যমন্ত্রী 

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে গুণীজনদের লেখা প্রবন্ধ দিয়ে ১৩ বছর আগে সম্পাদনা করা 'অবিসংবাদিত তারেক রহমান' বইয়ের পাঠ উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে তারিক চয়নের সম্পাদিত এই বইটির পাঠ উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন আহমেদ স্ট্যালিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ. এফ. এম. ইউসুফ হায়দার উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, তারেক রহমান বহু চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন এবং আজ তিনি সেই সংগ্রামের মধ্য দিয়ে একটি দৃঢ় অবস্থানে পৌঁছেছেন। সামনের দিনগুলোতেও রাষ্ট্র প্রধান হিসেবে তার সংগ্রাম অব্যাহত থাকবে। তার ব্যক্তিগত গুণাবলি তাকে সকল বাধা অতিক্রমের শক্তি যোগাচ্ছে।

বইটির সম্পাদক তারিক চয়ন বলেন- অবদমন, নিগ্রহ, নিষ্পেষণ ও মিথ্যাচারের সংস্কৃতি ছাপিয়ে তারেক রহমান যে সার্বিক উন্নয়নমুখী রাজনীতি অব্যাহত রেখেছেন, তা জনপরিসরে তুলে ধরা হয়েছে 'অবিসংবাদিত তারেক রহমান' বইটিতে। বছরের পর বছর ধরে চলা দু:শাসনের মাঝে তার অহিংস ইতিবাচক রাজনৈতিক পরিকল্পনা ও চর্চার বিশ্লেষণ বাংলাভাষী পাঠকদের সামনে উপস্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে বইটির প্রকাশক (অনন্যা প্রকাশনী) মনিরুল হক, বইটির কয়েকজন লেখক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক বিশ্লেষক, উদ্যোক্তা সমাজসেবী ছাড়াও বাংলাদেশ সম্পর্কে জানতে আগ্রহী কয়েকটি দেশের বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা তারিক চয়ন দীর্ঘ সময় দেশে সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X