

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নতুন সরকারের সময় দেশেই থাকবেন, আপাতত বাহিরে যাওয়ার কোন ইচ্ছে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার শেষ কর্ম দিবসের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার এক ছেলে, এক মেয়ে ও বউ আছে। আমার পরিবারের সদস্যরা দেশেই থাকে। তাই এখনি বাহিরে যাওয়া হবে না।
তিনি আরও বলেন, আমি দায়িত্ব থাকার সময় আমার পরিবারের কেউ কোন তদবিরের জন্য এই মন্ত্রণালয়ের আসেনি। মন্ত্রণালয়ের কেউ বলতে পারবে না কোন তদবিরের জন্য আমার পরিবারের কেউ এসেছে।
নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে। বড় কোন ঝামেলা হয়নি নির্বাচনের সময়। এমনকি কোন মানুষ মারা যায়নি। তবে নির্বাচনের আগে অনেকেই শঙ্কার কথা বলেছিলো। কিন্তু সুন্দর ভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। এক প্রকার উৎসবে পরিনত হয়েছে এবারের নির্বাচন। এদিকে শেষ কর্ম দিবসে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
মন্তব্য করুন
