

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুরে ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) নামের এক বিএনপি নেতা আত্মহত্যা করেছেন। ইউসুফ উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। পারিবারিক হতাশা থেকে সোমবার রাতের যে কোনো সময় আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ইউসুফ ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, ‘যদি ভুলবশত কারো সাথে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন’।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ঘটনা নিয়ে ইউসুফের সঙ্গে পরিবারের টানাপোড়েন শুরু হয়। এ নিয়ে পারিবারিকভাবে শালিশ বৈঠকও হয়। এর জের ধরে হতাশা থেকে ইউসুফ সোমবার রাতে প্রাণ দেন।
উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, খবর পেয়ে আমিও তার বাড়িতে দেখতে এসেছি। কয়েকদিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছে। গতরাতে একটি ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দিয়ে তিনি এ ঘটনা ঘটান।
হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে। পরকীয়ার জের ধরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন
