বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএন‌পি-জামায়াতের তুমুল সংঘ‌র্ষ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিতর্কের জেরে খুলনার তেখাখাদা উপজেলায় বিএনপি-জামায়াত সমর্থক‌দের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় প‌ক্ষের ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মে‌ডি‌কে‌লে ক‌লেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনের বিজয়ী বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল ও ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেনকে নিয়ে আলোচনার এক পর্যায়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় স্থানীয় বাসিন্দা সুজন (২৫), এমরান শেখ (৬০), এরাদত মোল্যা, আনোয়ার মোল্যা,কমরুল শেখ (৩২), হুমায়ুন মূল্যা, সাদী শেখ,সাইফুল মোল্যা (৩০) ও রাসেল মোল্যা সহ উভয় প‌ক্ষের ১০ জন আহত হন।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X