

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক পদ থেকে মোহাম্মদ এজাজকে অপসারণ করা হয়নি। তার নিয়োগের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পেতে যাচ্ছেন।
সোমবার (৯ ফেব্রয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়।
তবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালযয়ের জনসংযোগ কর্মকর্তা মো: আলমগীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডিএনসিসি থেকে এজাজকে অপসারণ নয় অব্যাহতি দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) প্রয়োগ করে ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ৪৬.০০.০০০০.০০০.০৭০.18.006.24-97 প্রজ্ঞাপনমূলে এক বছরের জন্য পূর্ণকালীন প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে নিয়োগ দেওয়া হয়।
প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজ-এর উক্ত নিয়োগের মেয়াদ আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৬খ্রি. শেষ হবে। সে পরিপ্রেক্ষিতে ০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ৪৬.০০.০০০০.০00070.18.006.24-12০ প্রজ্ঞাপনমূলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান-কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোহাম্মদ এজাজ-কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদ থেকে কোনোভাবেই অপসারণ করা হয়নি। বরং নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় তিনি প্রশাসক পদ থেকে অব্যাহতি পাবেন। জনাব এজাজের নিয়োগের মেয়াদ শেষ হওয়ার পর ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সুরাইয়া আক্তার জাহান দায়িত্বভার গ্রহণ করবেন।
মন্তব্য করুন

